বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের কর্মবিরতি চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বাড়ানোর দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছেন। গতকাল সোমবার রাত ১২টা থেকে তাঁরা এ কর্মবিরতি শুরু করেন। আজ মঙ্গলবারও কর্মবিরতি চলছে।শ্রমিকেরা জানান, ২০০৮ সালে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি কোম্পানি ও দেশি শ্রমিকদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তি অনুসারে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বেতন বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত বেতন বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্য দাবি আদায়ের লক্ষ্যে দেশি শ্রমিকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।