বড়পুকুরিয়ার খনি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকেরা আজ শনিবার তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। দিনাজপুরের জেলা প্রশাসক আবদুল জলিলের মধ্যস্থতায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে খনির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি অনুযায়ী ২২ শতাংশ বেতন-ভাতা বৃদ্ধির আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। শ্রমিকেরা আজ দুপুর ১২টা থেকে কাজে যোগ দিয়েছেন।উল্লেখ্য, খনি শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে গত সোমবার মধ্যরাত থেকে আন্দোলন করে আসছিলেন। ওই দিন থেকে বড়পুকুরিয়া কয়লা খনির উত্পাদন বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাত থেকে শ্রমিকেরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচিও শুরু করেন।