বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান খুন: বিএনপির দুই দিনের কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর খুনের ঘটনার প্রতিবাদে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ১০ অক্টোবর প্রতিটি জেলা ও ঢাকার বাইরের মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১২ অক্টোবর ঢাকাতে বিক্ষোভ ও মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।মহাসচিব অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে রাষ্ট্রপতি নাটোরের গামা হত্যাকাণ্ডে জড়িতদের দণ্ড মাফ করে দিয়েছেন। এভাবে তিনি আরও খুনের পথকে উসকে দিয়েছেন। সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।