বয়স-বিতর্কে পদত্যাগ করতে পারেন ভারতের সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং বয়স-বিতর্কের জের ধরে পদত্যাগ করতে পারেন বলে গুজব উঠেছে।গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট সেনাপ্রধানের জন্মতারিখ পরিবর্তনে আবেদন আমলে নিতে অস্বীকৃতি জানান। এরপর তিনি এ-সংক্রান্ত আবেদন প্রত্যাহার করেন।বিজয় কুমার সিংয়ের এ পরাজয়ে সেনাবাহিনীতে তাঁর অনেক সমর্থক হতাশ হয়েছেন। কেউ কেউ বলেছেন, এ ঘটনার পর ভি কে সিং পদত্যাগের কথা ভাবছেন। তবে মক্কেলের সম্মান ও সততা ফিরিয়ে আনার দাবি করেছেন তাঁর আইনজীবী।সরকারের সঙ্গে বর্তমান সেনাপ্রধান ভি কে সিংয়ের মতভেদ এ ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। ২০১০ সালের এপ্রিলে সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে তিনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর শেষটা মোটেও সুখকর হলো না।ভি কে সিং চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্টে এক আর্জিতে বলেন, ম্যাট্রিকুলেশন পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৫১ সালের ১০ মে। কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, জেনারেল সিংয়ের প্রকৃত জন্মতারিখ ১৯৫০ সালের ১০ মে। সরকারের এ হিসাব অনুযায়ী আগামী ৩১ মে জেনারেল সিংয়ের অবসরে যাওয়ার কথা। তবে জেনারেল সিং তাঁর ম্যাট্রিক পরীক্ষার সনদ অনুযায়ী ২০১৩ সালের ৩১ মে অবসরে যাওয়ার দাবি করেছিলেন।