বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বালক-বালিকাদের বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। ২০ জুলাই এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার পাঁচ বিভাগে ১২০ জন বালক-বালিকা অংশ নেয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নাজমুল ইসলাম, শায়খুল ইসলাম, এ টি এম হাসানুজ্জামান বক্তব্য দেন।কাব হলিডে ক্যাম্প : বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলার উদ্যোগে বোদা মহিলা কলেজ মাঠে ১৭ জুলাই দিনব্যাপী কাব হলিডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিক ক্যাম্পের উদ্বোধন করেন। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা: শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পঞ্চগড় জেলা পূজা উদ্যাপন পরিষদ ২০ জুলাই শোভাযাত্রা, আলোচনা সভা ও কীর্তনের আয়োজন করে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভা হয়। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অর্জুন কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।