ভক্তের আক্রমণে বিব্রত জন আব্রাহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংখ্য নারী ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন বলিউডের অভিনেতা জন আব্রাহাম। কিন্তু জীবনে এই প্রথম অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হলেন তিনি। অবিশ্বাস্য শোনালেও সত্যি, সম্প্রতি এক নারীভক্তের আক্রমণের শিকার হয়েছেন বলিউডের এই ‘মাচো’ অভিনেতা।সমপ্রতি কর্ণাটকের ম্যাঙ্গালোরে একটি বুটিক হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জন। সেখানেই ঘটে এ কাণ্ড। ঘটনার সময় তাঁকে বেশ কয়েকজন দেহরক্ষী ঘিরে থাকলেও এ লঙ্কাকাণ্ড ঘটাতে ঠিকই সফল হয়েছেন জন আব্রাহামের ওই নারী ভক্ত। শুরুতে তিনি বেশ শান্তভাবেই জনের সঙ্গে করমর্দন করেন। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই হ্যাঁচকা টান মারেন জনের হাতে। শুধু তা-ই নয়, জনের আঙুলও কামড়ে দেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল জন ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাঁর ওই নারীভক্তকে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘ঘটনাটা বেশ রহস্যজনক। জনের ওই নারীভক্ত কেন তাঁর আঙুল কামড়ে দিলেন, তার কারণ এখন পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গেছে। তবে সম্ভবত মানসিকভাবে সুস্থ নন ওই তরুণী। কারণ এই অদ্ভুত কাণ্ড ঘটানোর পরপরই তাঁকে উন্মাদের মতো দৌড়াতে দেখা গেছে। সে সময় তিনি বারবার বলছিলেন, আমি জনকে স্পর্শ করেছি।’