ভক্তের খোঁজে ব্রিটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্যে হয়ে একজনকে খুঁজছেন ব্রিটনি স্পিয়ার্স। চেনাজানা সবার কাছে খোঁজ করেছেন। তবে ইতিবাচক সাড়া মেলেনি। শেষমেশ দ্বারস্থ হলেন টুইটারের। লোকটির খোঁজ জানতে ভক্তদের কাছে আবেদন জানিয়েছেন পশ্চিমের খ্যাতিমান এই গায়িকা। গৃহহীন লোকটির হাতে একটি প্ল্যাকার্ড ধরা। তাতে লেখা, ‘ব্রিটনি স্পিয়ার্সের গানের নতুন সিডি চাই’। পকেটে টাকা নেই, মন কি তা মানে! উদ্বাস্তু এই ভক্তের গান শোনার এমন ইচ্ছা দেখে আর লেখাগুলো পড়ে নিজের অজান্তেই আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রিটনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছবিটি পোস্ট করেন। সঙ্গে লিখে দেন, ‘কেউ কি এই ভদ্রলোকের সন্ধান দিতে পারেন? আমার গানের সব সংকলন তাঁকে উপহার দিতে চাই।’ আইএএনএস।