ভবদহ জলাবদ্ধ এলাকাকে দুর্গত ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যশোরের দুঃখ ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষের জনদুর্ভোগ, পরিবেশ বিপর্যয় ও আশু করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ১৬ জানুয়ারি ভবদহ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল মতলেব সরদার। বক্তব্য দেন খুশি কবির, সৈয়দা রেজওয়ানা হাসান, শামসুল হুদা, এ কে এম মাসুদ আলী, আব্দুল মালেক, স্বপন ভট্টাচার্য, আমির হোসেন, আব্দুস সামাদ বিশ্বাস, আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, বিল কেদারিয়ায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।