ভবন ও কারখানার মালিকসহ পাঁচজন আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা ও ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানার মালিকসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে হাজির করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের আদালতকক্ষে নিয়ে যায় পুলিশ। অপর চারজন হলেন নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও পরিচালক মাহমুদুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড ও ফ্যান্টম ট্যাক লিমিটেডের মালিক আমিনুল ইসলাম এবং ইথার টেক্স লিমিটেডের মালিক আনিসুর রহমান।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে অবস্থান করছেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁদের বিষয়ে শুনানি হবে।ভবনধসের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ এপ্রিল সকালে আদালতে হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেন হাইকোর্ট।