ভবনধসে আহত শ্রমিকদের খোঁজ নিলেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাভারের বহুতল ভবন রানা প্লাজার ধ্বংসস্তূপের উদ্ধারকাজ পরিদর্শন করেছেন।আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে রাষ্ট্রপতি ধসে পড়া ভবনের সামনে যান। এ সময় সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডসহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলে উদ্ধার তত্পরতার বিষয়ে খোঁজ নেন তিনি।ধ্বংসস্তূপের উদ্ধারকাজ পরিদর্শন শেষে রাষ্ট্রপতি ভবনধসের ঘটনায় আহত শ্রমিকদের দেখতে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএ) যান। তিনি হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিকদের খোঁজ নেন।