ভবনমালিক ও রাজউক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে মালিক ও রাজউক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মাসিক ব্রিফিংয়ে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা জানান।দুদকের সচিব বলেন, ভবন নির্মাণ করতে গিয়ে অনুমোদন, নির্মাণ ও ব্যবস্থাপনায় অনিয়মের ক্ষেত্রে দুদকের অনুসন্ধানযোগ্য (তফসিলভুক্ত) কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুদক।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. ফয়জুর রহমান চৌধুরী বলেন, এ দুর্ঘটনার ক্ষেত্রে ভবনের মালিক ও সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক।গতকাল বুধবার সাভারের রানা প্লাজা ধসে পড়ে। এতে আজ বেলা দেড়টা পর্যন্ত দেড় শতাধিক মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ চলছে।এ ছাড়া দুদকের সচিব আরও জানান, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র তদন্তে সংস্থাটির দুই সদস্যের দল কানাডার ভিসা পেয়েছে। তারা পরবর্তী সময়ে এ বিষয়ে কানাডায় চলমান বিচারের শুনানিতে অংশ নিতে পারবে।