ভবিষ্যতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচন হবে। যাতে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজমাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।নারীনীতি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে যাতে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে জন্য নারীদের এগিয়ে আসতে হবে। নারীনীতি বাস্তবায়নে সমর্থন দেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে আরও ৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুত্সমস্যার দ্রুত সমাধান করবে।এর আগে তিনি বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আমনুরা এলাকায় ৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এরপর তিনি একই স্থানে রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করেন।পরে তিনি সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা নদীর ওপর দ্বিতীয় মহানন্দা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রেহাইচরে নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধন করেন।চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজমাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা অভিযোগ করেন, ‘বিরোধী দল বিএনপি সংবিধান নাই বলে চিত্কার করে যাচ্ছে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিলেন। তাই সংবিধান লঙ্ঘনের জন্য তাদেরই আগে বিচার হওয়া উচিত।’প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে যেভাবে চালের দাম বাড়ছে, সেই তুলনায় দেশে খাদ্যের রিজার্ভ অনেক বেশি রয়েছে। বর্তমান সরকার অনেক কম দামে জনগণের কাছে চাল পৌঁছে দিচ্ছে বলে তিনি দাবি করেন। জনগণের প্রতি কর দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যাঁদের কর দেওয়ার যোগ্যতা আছে, তাঁরা অবশ্যই কর দেবেন। কারণ জনগণের করের টাকা দিয়েই দেশের উন্নয়ন হবে।প্রসঙ্গত, চলতি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই শেখ হাসিনার প্রথম চাঁপাইনবাবগঞ্জ সফর।