ভবিষ্যতে বইয়ের মান আরও ভালো হবে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন বই হাতে নেওয়ার আনন্দ অন্য রকম। তিনি বলেন, শিক্ষার্থীদের আরও বেশি আনন্দ দিতে ভবিষ্যতে বইয়ের মান আরও ভালো করা হবে। আজ বৃহস্পতিবার গণভবনে প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি ও কারিগরি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ-সংক্রান্ত খবর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে।শেখ হাসিনা বলেন, নতুন বইয়ে মলাট লাগানো, নাম লেখা ও আরও অনেক রকমের কাজ থাকে। শিশুরা যেন আনন্দের সঙ্গে সঠিক সময়ে এসব করতে পারে সে জন্য নতুন বছরের শুরুতেই ১ জানুয়ারি সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, এই শিশুদের মধ্যে থেকেই কেউ ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী হবেন। কেউ শিক্ষক হবেন। তাই প্রাথমিক শিক্ষার মানের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।