ভরণপোষণের মামলায় মাইলফলক সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরে ভারতে স্ত্রীরা তালাকের ক্ষেত্রে ভরণপোষণের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছেন। স্ত্রীদের দাবির প্রতি মর্যাদা রেখে কর্নাটকের আইন কমিশন ভরণপোষণের মামলার ক্ষেত্রে মাইলফলক সুপারিশ দিয়েছে। যদি কর্নাটকের আইন কমিশনের সুপারিশমালা সরকার গ্রহণ করে, তবে স্ত্রীদের এ সংগ্রাম আরও অগ্রসর হতে সহায়ক হবে।কমিশন ফৌজদারি র্কাযবিধির সংশোধন করার সুপারিশ করে। এ সুপারিশে মামলার জবাবের সময় স্বামীদের আয় ও সম্পদের হলফনামা দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়, ভরণপোষণ সময়মতো না দেওয়ার কারণে স্ত্রী, ছেলেমেয়ে ও মা-বাবা তাঁদের স্বাভাবিক জীবন কষ্টের মধ্য দিয়ে যাপন করেন। তাই স্বামীদের জন্য ঘোষণা করা হয়েছে, তালাক নোটিশ ইস্যু হওয়ার ১৫ দিনের মধ্যে তাঁদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবেন। তাঁদের (স্বামী) চাকরির বিবরণও দিতে হবে। রিপোর্টে বলা হয়, ‘ তালাকের ক্ষেত্রে অবহেলিত স্ত্রী, ছেলেমেয়ে ও মা-বাবার ভরণপোষণের বিষয়টি জরুরি বিষয় হওয়ার কারণে আইনে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট যে তারিখে দরখাস্তের নোটিশ করবেন, সেই দিন থেকে ৬০ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব দরখাস্তের মীমাংসা করা উচিত।’ভারতীয় দণ্ডবিধি ৪৯৮ (এ) ধারা সংশোধনের সুপারিশ করেছে কমিশন। কমিশন থেকে জানানো হয়, যদি কোনো নারী তাঁর স্বামী অথবা স্বামীর আত্মীয়দের বিরুদ্ধে মামলা করেন, তবে তা অজামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং যদি দোষীদের দোষ প্রমাণ হয়, তবে তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে। কমিশন এটাকে জামিনযোগ্য অপরাধ করার সুপারিশ করে এবং শুধু স্বামী অথবা স্বামীর আত্মীয়স্বজন, যিনি সেই নারীর সঙ্গে নিষ্ঠুর আচরণ বা অপরাধ করেছেন, তাঁকে যেন শাস্তি দেওয়া হয়, সে জন্যও সুপারিশ করেছে।