ভর্তির বাড়তি ফি ফেরত দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারের নির্ধারিত ভর্তি ফির চেয়ে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিচ্ছে। অতিরিক্ত ফি নেওয়া সংক্রান্ত তদন্ত কমিটির কাজ অনেক দূর এগিয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বাড়তি টাকা ফেরত দিতে হবে অথবা শিক্ষার্থীর মাসিক বেতনের সঙ্গে সে টাকা সমন্বয় করতে হবে।আজ বুধবার নগরের এলজিইডি মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘ভর্তি বাণিজ্য: জনতার সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ভর্তি বাণিজ্যের মতো জাতীয় সমস্যাটি মোকাবিলায় সরকারের আইন বা নীতিমালা জারি করাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগণকে সচেতন হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ সংলাপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিভাবক, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারি-বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।