ভর্তির সাক্ষাত্কার ১৩ জানুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সব অনুষদের প্রথম পর্বের সাক্ষাত্কার আগামী ১৩ জানুয়ারি শুরু হবে। সাক্ষাত্কার চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষার্থী সর্বোচ্চ ছয়টি বিষয় পছন্দ করতে পারবেন। আর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে সাক্ষাত্কার গ্রহণের দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে পছন্দের বিভাগে ভর্তি হতে হবে।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) সাক্ষাত্কার মনোবিজ্ঞান বিভাগের নিচতলায়, কলা অনুষদের (বি ইউনিট) সাক্ষাত্কার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সপ্তম তলায় (কলা অনুষদের ডিন দপ্তর), ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) সাক্ষাত্কার নতুন ভবনের সপ্তম তলায় (ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন দপ্তর) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) সাক্ষাত্কার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, দ্বিতীয় পর্বের সাক্ষাত্কার ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।