ভাই বটে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বোনের বিয়ের টাকা নিয়ে উধাও হয়েছেন বড় ভাই। গত শুক্রবার উপজেলার বারইয়ারহাট পৌর সদরে এ ঘটনা ঘটে। জানা গেছে, মিরসরাইয়ের দেওয়ানপুর গ্রামের ইন্দ্রজিতের সঙ্গে বোয়ালখালীর সারওয়াতলী গ্রামের জয়শ্রী দত্তের আগামীকাল সোমবার বিয়ে হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার কনের বড় ভাই গৌতম দত্ত তাঁর বন্ধু শিমুল ধরসহ বিয়ের জন্য জিনিসপত্র কিনতে ৬০ হাজার টাকা ও পাত্রপক্ষকে দিতে পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে বারইয়ারহাটে আসেন। একপর্যায়ে গৌতম স্বর্ণালংকার শিমুলের কাছে রেখে টাকা নিয়ে উধাও হয়ে যান। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি