ভাইকে খুন করতে চেয়েছিলেন জ্যাকসন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ভাইকে হত্যা করতে চেয়েছিলেন প্রয়াত মার্কিন কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসন। অতিরিক্ত ব্যথানাশক ওষুধের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ছোট ভাই র্যান্ডি জ্যাকসনকে হত্যার নির্দেশ দেন জ্যাকসন। জ্যাকসনের সাবেক দেহরক্ষী ও প্রখ্যাত মার্শাল আর্ট প্রশিক্ষক ম্যাট ফিডস যুক্তরাজ্যের দ্য সানকে এ কথা বলেন। ফিডসের বরাত দিয়ে দ্য সান জানায়, ২০০৫ সাল থেকে নেশন অব ইসলাম নামে একটি প্রতিষ্ঠানের দেহরক্ষীরা মাইকেল জ্যাকসনের নিরাপত্তায় নিয়োজিত হন। সে সময় পরিবারের সদস্যদেরও নিজের জন্য বিপজ্জনক মনে করতেন জ্যাকসন। তাই একপর্যায়ে তাঁদের সঙ্গে দেখা করতেও ইচ্ছুক ছিলেন না তিনি। বিপত্তি বাধে যখন র্যান্ডি অনুমতি ছাড়া মাইকেলের একটি ভাড়া করা বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে চান। র্যান্ডির ওই আচরণে তাঁকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন মাইকেল।