ভাইকে হত্যার কথা স্বীকার করলেন খলিকুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামানের ছোট ছেলে এ টি এম খলিকুজ্জামান (৩৫) তাঁর বড় ভাইকে হত্যার কথা স্বীকার করে আজ বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিচ্ছেন।গতকাল মঙ্গলবার রাজধানীর সূত্রাপুর থানায় প্রবীণ এ অভিনয়শিল্পীর পৈতৃক বাড়িতে নিজের সামনেই বড় ছেলেকে ছুরি মেরে খুন করেন ছোট ছেলে।নিহত এ টি এম কামরুজ্জামান কবীর (৪০) গাড়ির ব্যবসা করতেন। রক্তমাখা ছুরিসহ হত্যাকারী খলিকুজ্জামানকে গতকালই গ্রেপ্তার করে সূত্রাপুর থানার পুলিশ। এ ঘটনার পর রাতে এ টি এম শামসুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় ছোট ছেলের বিরুদ্ধে মামলা করেন।থানা হেফাজতে খলিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বাবার গায়ে হাত তোলায় তিনি বড় ভাইকে ছুরি মেরেছেন।