ভাইরাসই দায়ী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি অভিন্ন ভাইরাস উচ্চ রক্তচাপের জন্য দায়ী! চীনের একদল চিকি ৎ সকের গবেষণায় এটা দেখা গেছে। বেইজিংয়ের চাওইয়াঙ হাসপাতালের কার্ডিওলজি সেন্টারে চালানো এই গবেষণার ফল ইউএস মেডিকেল জার্নাল সার্কুলেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে দেখানো হয়, হিউম্যান সাইটোমেগালো ভাইরাস নামের একটি ভাইরাস অধিকাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সংক্রমিত করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তবে খুব কম ক্ষেত্রে এর লক্ষণ দেখা যায়। চীনা গবেষক দল এই প্রথমবারের মতো এইচসিএমভি ও উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়ার দাবি করেছে। এএফপি