ভাওয়াইয়া উৎসব
কুড়িগ্রামে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের আহ্মদ ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো ভাওয়াইয়া উৎসব। গত বৃহস্পতিবার রাতে ‘স্বাধীনতার বিজয় স্তম্ভে’ বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, ভাওয়াইয়ার আসর ও মেঠোজন যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন ভাওয়াইয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম। ভাওয়াইয়ার আসর সভাপতি অনন্ত কুমার দেবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কছিম উদ্দি পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, ভাওয়াইয়া একাডেমী পরিচালক ভূপতি ভূষণ বর্মা, মেঠোজন সভাপতি ইউসুফ আলমগীর, সফি খান প্রমুখ।বক্তরা বলেন, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা নদীর পাড়ের মানুষের প্রাণের গান ভাওয়াইয়া। যুগ যুগ ধরে নদীর পাড়ের মানুষই ধরে রেখেছে এই গান। আব্বাসউদ্দীনের চেষ্টায় ভাওয়াইয়া গান ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে।বশির আহমেদের উপস্থাপনায় উৎসবে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর অঞ্চলের ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উল্লেখ্যযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন অনন্ত কুমার দেব, ভূপতি ভূষণ বর্মা, পঞ্চানন রায়, পারুল রায়, নাজমুল হুদা, আহসান হাবীব, মদন মোহন্ত, মৌসুমী বেগম প্রমুখ।