ভাগ্নে শহীদ আরও ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা ভাগ্নে শহীদকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।প্রথম দফার রিমান্ড শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ রোববার ভাগ্নে শহীদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকা মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।৩ আগস্ট এ মামলায় প্রথম দফায় ভাগ্নে শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত।সিআইডির পক্ষে আদালতে বলা হয়, ২০০৩ সালে হুমায়ুন আজাদের লেখা পাক সার জমিন সাদ বাদ প্রকাশের পর তাঁকে হত্যার চেষ্টা করে জঙ্গি সংগঠন। হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার সঙ্গে কারা কারা জড়িত এবং তাঁর সহযোগী আসামিদের সম্পর্কে তথ্য জানার জন্য ভাগ্নে শহীদকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।