ভাগ্যিস আমির ছিলেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবলীলভাবেই শুটিং চলছিল, হুট করে লেগে গেল আগুন। দাউ দাউ করে জ্বলে উঠে তা ছড়িয়ে পড়ে। গত সোমবার এই আগুন লাগার ঘটনা ঘটে বলিউড তারকা আমির খানের টিভি রিয়েলিটি অনুষ্ঠানের সেটে। শুটিং চলছিল বৃন্দাবন স্টুডিওয়ে। তবে ভাগ্যিস, আগুন লাগার মুহূর্তে আমির সেখানে ছিলেন না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। দেখতে দেখতে তা স্টুডিওজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এতে কেবল আমির খানের সেট নয়, শুটিংয়ের সব সরঞ্জাম পুড়ে যায়। ছয়টি গাড়ি নিয়ে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওয়েবসাইট।