ভাঙচুরের ঘটনায় শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সবার সঙ্গে কথা বলে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেও তিনি আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান।মন্ত্রী বলেন, ঘটনার পরপরই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘যা ঘটেছে, তাতে আমি দুঃখিত, বিব্রত ও উদ্বিগ্ন। এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যেহেতু শিক্ষার্থীরা আমাদেরই ছাত্রছাত্রী, এ জন্য তাঁদের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।’তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জনগণের সম্পদ নষ্ট করা ঠিক নয়। এতে তোমাদেরই সুনাম নষ্ট হয়।’