ভাঙ্গায় কৃষকনেতা হত্যা: পৌর কাউন্সিলরসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্টু শেখ হত্যাকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার মামলা হয়েছে। নিহতের ভাই শেখ মো. চান মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুই পৌর কাউন্সিলরসহ ৬৪ জনকে আসামি করা হয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কালামকেও আসামি করা হয়েছে।উল্লেখ্য, গতকাল সোমবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গি সদরর্দি গ্রামে লিয়াকত ও আবুল কালামের সমর্থকদের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে শেখ সৈয়দ আলীর ভাতিজা ও পৌর কৃষকলীগের নেতা মন্টু শেখ নিহত হন।