ভাঙ্গায় বাসের চাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলায় বাসের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম সলেমান শেখ (৭০)। তাঁর বাড়ি ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামে। ভাঙ্গা হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এএসআই) আ. রাজ্জাক জানান, রাস্তা পারাপারের সময় ফরিদপুরগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস ওই বৃদ্ধকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।