ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া-আটরশি আঞ্চলিক সড়কের হাজারি মার্কেট নামের স্থানে একটি টেম্পো ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে হাজারি মার্কেট নামের স্থানে উপজেলার পুকুরিয়াগামী একটি টেম্পোর সঙ্গে আটরশিগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় টেম্পোর চার যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক অজ্ঞাত এক যুবক ও এক কিশোরকে মৃত ঘোষণা করেন।আহত ব্যক্তিদের এখনো জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাখাওয়াত্ মোস্তফা।ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।