ভাঙ্গুড়ায় নৌকাবাইচে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পুকুরপাড় কামারুবিলে তিন দিনব্যাপী বাংসরিক নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নেমেছিল। গত ২৫-২৭ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মনজুর কাদির, ভাঙ্গুড়া উপজেরা চেয়ারম্যান বাকী বিল্লাহ ও নির্বাহী অফিসার আনন্দ কুমার বিশ্বাস। ভাঙ্গুড়া উপজেলা পরিষদের উদ্যোগে ও খানমরিচ উদয়ন সংঘের সহায়তায় প্রতিযোগিতায় ১৬টি নৌকা অংশ নেয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের নৌকা উড়ন্ত বলাকা এবং একই এলাকার অগ্রদূত এক্সপ্রেস প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে মোটরসাইকেল ও রঙিন টেলিভিশন লাভ করে।