ভাবমূর্তি ক্ষুণ্নকারী সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ র‌্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশৃঙ্খল বাহিনীর মনোবল ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে র‌্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা পীরের দরবারে ডাকাতির অভিযোগে ‘র‌্যাব কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা’ নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আজ বুধবার পাঠানো বক্তব্যে এ আহ্বান জানায় সংস্থাটি।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের স্বাক্ষরিত বক্তব্যটি আজ সন্ধ্যায় ফ্যাক্সে পাঠানো হয়। বক্তব্যে বলা হয়েছে, ‘তালসরা দরবারের টাকা আত্মসাতের অভিযোগে ১৩ মার্চ থানায় একটি মামলা দায়ের হয়েছে। বর্তমানে বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় চলছে। উল্লেখ্য, যেকোনো বিচ্ছিন্ন ঘটনায় র‌্যাবের কোনো সদস্যের কোনো রূপ ব্যত্যয় প্রমাণিত হলে র‌্যাব সর্বদাই এ ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শন করে। তবে এ ধরনের সংবাদ প্রকাশিত হলে তা সার্বিকভাবে একটি সুশৃঙ্খল বাহিনীর মনোবলকে ক্ষুণ্ন করতে পারে। সে বিষয়টি বিবেচনা করে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’