ভারত অক্টোবরে সীমান্তে ১১ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, চলতি বছরের অক্টোবরে ভারত-বাংলাদেশ সীমান্তে ১১ কিলোমিটার কাঁটাতারের বেড়া ও ১৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।প্রকল্পের ১১তম পর্যায়ের আওতায় এ কাজ সম্পন্ন হয়েছে বলে চিদাম্বরম আজ নয়া দিল্লিতে প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।পি চিদাম্বরম বলেন, অক্টোবর মাসে ৫০ কিলোমিটার দীর্ঘ পথে ফ্লাডলাইটের খুঁটি ও ১০ কিলোমিটার তার স্থাপন করা হয়েছে।আলোচক নিয়োগের পর জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চিদাম্বরম বলেন, এই উপত্যকার জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।এই রাজ্যের পরিস্থিতি সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে, এ কথা উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে কাশ্মীরের মানুষ শান্তি ও একটি সুযোগ দেবে।—বাসস।