ভারত ও চীনের কর্মী নয়: ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশল ও প্রযুক্তি খাতে ভারত ও চীনের দক্ষ ও শিক্ষিত কর্মীদের নিয়োগের ব্যাপারে আগ্রহী নন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব ক্ষেত্রে দেশটির নাগরিকদের কাজে লাগানোর জন্য আহ্বান জানান তিনি।যুক্তরাষ্ট্রের ২০১৩ সালের বাজেট ঘোষণা করতে গিয়ে কংগ্রেসের সভায় ওবামা বলেন, তিনি দেশটির শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের কারিগরি সুযোগ-সুবিধা দিতে চান।ওবামা আরও বলেন, ‘বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠানে দক্ষ ও শিক্ষিত কর্মী চাওয়া হয়। আমি চাই না, ভারত কিংবা চীন থেকে এসব কর্মী আনা হোক। আমি চাই, যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব কাজে নিয়োগ দেওয়া হোক।’ যুক্তরাষ্ট্রের ২০১৩ সালের বাজেট ঘোষণা করতে গিয়ে কংগ্রেসের সভায় তিনি এসব কথা বলেন।ওবামা গত মাসে কংগ্রেসের এক সভায় বলেছিলেন, যেসব প্রতিষ্ঠান দেশটির নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ওবামা প্রশাসন সেসব প্রতিষ্ঠানকেও বিশেষ সুযোগ-সুবিধা দেবে। টিএনএন।