ভারত থেকে বিদ্যু ৎ আমদানি সেপ্টেম্বরেও অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে বিদ্যু ৎ আমদানি আরও পিছিয়ে যাচ্ছে। ২০১২ সালের মধ্যে ভারতের সরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যু ৎ আমদানি শুরুর কথা ছিল। পরে সময় নির্ধারিত হয় চলতি জুলাই মাস। তারপর তা পিছিয়ে আগামী সেপ্টেম্বরে যায়। কিন্তু অবকাঠামো নির্মাণ শেষ না হওয়ায় সেপ্টেম্বরেও আমদানি অনিশ্চিত।তবে বিদ্যু ৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি ভালো। সরকারি খাতের পাশাপাশি ভারতের খোলাবাজার থেকে ২৫০ মেগাওয়াট আমদানির বিষয়টিও বাংলাদেশ চূড়ান্ত করে ফেলেছে। গত রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতের পাওয়ার ট্রেডিং কোম্পানির (পিটিসি) কাছ থেকে তিন বছর বিদ্যু ৎ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।বিদ্যু ৎ বিভাগের উত্থাপিত ও মন্ত্রিসভা কমিটির অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পিটিসির কাছ থেকে আমদানি করা প্রতি ইউনিট (এক কিলোওয়াট/ঘণ্টা) বিদ্যুতের দাম পড়বে প্রায় ছয় টাকা ৩৪ পয়সা। এর সঙ্গে প্রতি ইউনিটে সঞ্চালন ব্যয় যুক্ত হবে চার মার্কিন সেন্ট (বর্তমান বাজারমূল্যে প্রায় ৩২ পয়সা)। এই ২৫০ মেগাওয়াট বিদ্যু ৎ তিন বছর আমদানি করতে বাংলাদেশের মোট ব্যয় হবে চার হাজার ১৬৯ কোটি টাকা।এর আগে ভারতের সরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট আমদানির ক্ষেত্রে যে বিদ্যু ৎ কেনাবেচার চুক্তি (পিপিএ) সই হয়েছে, তাতে প্রতি ইউনিট বিদ্যুতের নির্ধারক দাম (ইনডিকেটিভ প্রাইস) ধরা হয়েছে তিন টাকা ৪০ পয়সা। এতে অনেকের ধারণা হয়েছে যে সরকারি খাতের তুলনায় প্রায় দ্বিগুণ দামে খোলাবাজার থেকে বিদ্যু ৎ কেনা হচ্ছে। কিন্তু বিষয়টিতে একটু ভিন্নতা আছে।সরকারি সূত্রগুলো জানায়, প্রথমত ২০১০ সালে বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর সই করা সমঝোতা স্মারক অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার যে দামে বিদ্যু ৎ কেনে, বাংলাদেশকেও সেই দামেই সরবরাহ করার কথা। সেই দামের তুলনায় খোলাবাজার থেকে দরপত্রের মাধ্যমে কিনতে বিদ্যুতের দাম কিছুটা বেশি পড়বে। দ্বিতীয়ত, সরকারি খাতের বিদ্যুতের যে নির্ধারক মূল্য ধরা হয়েছে সেটাই চূড়ান্ত দাম নয়। বিদ্যু ৎ আমদানি যখন শুরু হবে তখন তার চূড়ান্ত দাম নির্ধারণ করবে ভারতের কেন্দ্রীয় এনার্জি রেগুলেটরি কমিশন (সিইআরসি)। সেই দামের সঙ্গে যুক্ত হবে সঞ্চালন ব্যয়।তবে ভারতের সরকারি খাত ও খোলাবাজার থেকে আমদানি করা বিদ্যুতের গড় দাম আমাদের দেশে বর্তমানে উ ৎপাদিত বিদ্যুতের গড় দামের (প্রতি ইউনিট ছয় টাকা ২০ পয়সা প্রায়) তুলনায় খুব বেশি পড়বে না। বাংলাদেশের মতো ভারতও তেল, কয়লা, পানি, পারমানবিক শক্তি ব্যবহার করে বিদ্যু ৎ উ ৎপাদন করে। আমদানি শুরু হবে কবে: সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, আগামী সেপ্টেম্বরেও আমদানি অনিশ্চিত হওয়ার কারণ মূলত ভারতীয় অংশে অবকাঠামো নির্মাণে বিলম্ব। বাংলাদেশ অংশের কাজ সে তুলনায় অনেক এগিয়ে আছে। তবে আমদানি পিছিয়ে যাওয়ায় তেলচালিত ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যু ৎকেন্দ্রের উচ্চমূল্যের বিদ্যুতের ওপর বাংলাদেশকে আরও বেশিদিন নির্ভরশীল থাকতে হবে। বিদ্যু ৎ আমদানির জন্য ভারতের বহরমপুরে একটি সুইচিং স্টেশন, ভারতীয় অংশে প্রায় ৭১ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন এবং বাংলাদেশের ভেড়ামারায় ৪০০ কেভি সঞ্চালন উপকেন্দ্র ও প্রায় ২৭ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালে। এর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের ২৭ কিলোমিটার লাইনের পুরোটাই নির্মাণ শেষ হয়েছে। উপকেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় ৯০ শতাংশ। উপকেন্দ্রের অবশিষ্ট কাজ শেষ করতে সেপ্টেম্বর মাস গড়িয়ে যাবে। ওই উপকেন্দ্র থেকে দেশের ভেতরে ২৩০ কেভি ক্ষমতার সঞ্চালন লাইনে বিদ্যু ৎ সরবরাহ করতে যে ১৫টি টাওয়ার নির্মাণ করতে হবে তার মধ্যে ১২টির কাজ শেষ হয়েছে। অপরদিকে ভারতীয় অংশে সুইচিং স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন ৭১ কিলোমিটার সঞ্চালন লাইনের মধ্যে দুটি টাওয়ার নির্মাণ এবং ২০ কিলোমিটার বৈদ্যুতিক তার বসানো এখনো বাকি আছে। ওই দুটির একটি টাওয়ারের জন্য জমি অধিগ্রহণের সমস্যা এখনো পুরোপুরি মেটেনি। তা ছাড়া পশ্চিমবঙ্গে চলমান পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্মাণকাজ বন্ধ আছে। এই কাজ শেষ করে সেপ্টেম্বরে বিদ্যু ৎ আমদানি শুরু সম্ভব না-ও হতে পারে।তার পরও সব কাজ শেষে বিদ্যু ৎ আমদানি শুরু করার আগে সমগ্র অবকাঠামো পরীক্ষামূলকভাবে প্রায় এক মাস চালু রাখতে হবে। তারপরই কেবল আমদানি করা বিদ্যু ৎ দেশের মধ্যে সরবরাহ করা যাবে।