ভারত-নেপাল সীমান্তে ভূমিকম্প অনুভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ছয়টা ৫৩ মিনিটে নেপাল-সিকিম (ভারত) সীমান্তে এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৯।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে। বাসস