ভারত-পাকিস্তান সীমান্তে দুই বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জম্মু জেলার ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে পাড়ি দেওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফের জওয়ানরা। আজ বৃহস্পতিবার বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআইর কর্মকর্তারা জানান, বিএসএফ গতকাল বুধবার রাতে জম্মু জেলার আরিনা এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তে কিছু লোকের উপস্থিতি টের পায়। তারা এগিয়ে গিয়ে ওই লোকদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা রফিক (১৯) এবং মজিবর (২৫) নামে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এ সময় অন্য চারজন পালিয়ে যেতে সক্ষম হন।কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অর্থ উপার্জনের জন্য পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ মাসের প্রথমদিকে তাঁরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ আসেন। সেখান থেকে ট্রেনে করে তাঁরা জম্মু জেলায় পৌঁছান।