ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি সই হলে আসাম লাভবান হবে: তরুণ গগৈ
ভারতের আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে দুই দেশের প্রস্তাবিত সীমান্ত চুক্তি সই হলে আসাম লাভবান হবে। বাংলাদেশের চেয়ে আসামই বেশি ভূমি পাবে।গতকাল শুক্রবার সাংবাদিকদের আসামের মুখ্যমন্ত্রী এ কথা বলেন। আসাম ট্রিবিউনের খবরে বলা হয় তরুণ গগৈ বলেছেন, আসাম অংশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চিহ্নিত করা নেই। কিন্তু ইন্দিরা-মুজিব চুক্তি এ ক্ষেত্রে একটি ভিত্তি হতে পারে। সেটিকে ধরে এমনভাবে কাজ করা যায়, যাতে দুই দেশই লাভবান হয়। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের সঙ্গে ট্রানজিট উন্মুক্ত হলে আসাম অর্থনৈতিকভাবে লাভবান হবে।এইচএনএসসির দাবি তাদের প্রধান জীবিতভারতের মেঘালয় রাজ্যের নিষিদ্ধঘোষিত হ্যানিওয়েত্রাপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএসসি) দাবি করেছে, তাদের সামরিক শাখার প্রধান ববি রিগ্যান মারুইন বাংলাদেশে মারা গেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা ভিত্তিহীন। তাদের সামরিক শাখার প্রধান এখনো বেঁচে আছেন। গত বৃহস্পতিবার কলকাতাভিত্তিক ইংরেজি দৈনিক টেলিগ্রাফ বলেছিল, গত সপ্তাহে বাংলাদেশে এক সংঘর্ষে মারুইন মারা গেছেন। এইচএনএলসির এক মুখপাত্র গতকাল শুক্রবার দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।