ভারত-বাংলাদেশ সেনা দলের যৌথ অনুশীলন আগামীকাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনা দল ভারতীয় সেনাবাহিনীর একটি সেনা দলের সঙ্গে কাল রোববার থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘এক্সারসাইজ সম্প্রীতি-২’ নামে এক যৌথ অনুশীলনে অংশ নেবে। এ উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি দল মেজর এস ওয়াই মহাদিকের নেতৃত্বে ঢাকায় এসেছে।ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানযোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলটি অবতরণ করে। উভয় সেনাবাহিনীর সদস্যদের পেশাগত জ্ঞান বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নই এ অনুশীলনের লক্ষ্য। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, গত বছরের ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘এক্সারসাইজ সম্প্রীতি-১’ ভারতের আসাম রাজ্যের জোড়হাটে অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি দল একজন লেফটেন্যান্ট কর্নেলের নেতৃত্বে অংশ নেয়। ভারতীয় সেনাবাহিনীর অনুশীলন দলটি ২৩ অক্টোবর দেশে ফিরে যাবে।