ভারত-শ্রীলঙ্কা সেই ৭ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৯ বিশ্বকাপ প্রথম পর্ব১৬, ১৮ জুন ১৯৭৯, ওল্ড ট্রাফোর্ডএটাকে কি ওয়ানডে ম্যাচ বলা যাবে? শ্রীলঙ্কা ব্যাট করল ১৬ জুন, মধ্যে এক দিন রোববারের বিশ্রাম, ১৭ জুন ভারতের ব্যাটিং! শ্রীলঙ্কার কাছে ভারতের পরাজয়। বিশ্বকাপের প্রথম অঘটন! তখনো টেস্ট মর্যাদা না হওয়া শ্রীলঙ্কার জয়টিকে দেখা হয় অঘটন হিসেবেই।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৬০ ওভারে ৫ উইকেটে ২৩৮ (ওয়েটিমুনি ৬৭, মেন্ডিস ৬৪, ডায়াস ৫০, অমরনাথ ৩/৪০)ভারত: ৫৪.১ ওভারে অলআউট ১৯১ (ভেঙসরকার ৩৬, সোমাচন্দ্র ডি সিলভা ৩/২৯, ওপাথা ৩/৩১)ফলাফল: শ্রীলঙ্কা ৪৭ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: দিলীপ মেন্ডিস।১৯৯২ বিশ্বকাপ প্রথম পর্ব২৮ ফেব্রুয়ারি ১৯৯২, ম্যাকাইম্যাকাইয়ের প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে ব্যাট করছিল ভারত। ২ বল হওয়ার পরেই বৃষ্টিতে ভেসে যায়।ফলাফল: ম্যাচ পরিত্যক্ত।১৯৯৬ বিশ্বকাপ প্রথম পর্ব২ মার্চ ১৯৯৬, দিল্লিটেন্ডুলকারের ব্যক্তিগত সর্বোচ্চ (ওই সময়ের) ১৩৭ ও অধিনায়ক আজহারের ৭২ রানে ২৭১ করে ভারত। জয়াসুরিয়া ও কালুভিতারানার বিধ্বংসী ব্যাটিংয়ে ২৭২ রানের লক্ষ্যকে মনে হয়েছিল অনেক সহজ। প্রথম তিন ওভারে ৪২ রান তোলে লঙ্কানরা, যার ৩৩-ই আসে প্রভাকরের ২ ওভারে। এতেই শেষ প্রভাকরের ক্যারিয়ার। সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ (টেন্ডুলকার ১৩৭, আজহার ৭২*, ধর্মসেনা ১/৫৩, পুষ্পকুমারা ১/৫৩)শ্রীলঙ্কা: ৪৮.৪ ওভারে ৪ উইকেটে ২৭২ (জয়াসুরিয়া ৭৯, তিলকারত্নে ৭০*, কুম্বলে ২/৩৯)ফলাফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সনাৎ জয়াসুরিয়া।১৯৯৬ বিশ্বকাপ সেমিফাইনাল১৩ মার্চ ১৯৯৬, কলকাতাপ্রথম ওভারেই জয়াসুরিয়া ও কালুভিতারানাকে হারালেও মিডল অর্ডারের দৃঢ়তায় শ্রীলঙ্কা করে ২৫১ রান। ভালোই জবাব দিচ্ছিল ভারত, ১ উইকেট ৯৮। এরপর অবিশ্বাস্য বিপর্যয়, ১২০ রানে নেই ৮ উইকেট। উত্তেজিত দর্শকের হাঙ্গামায় ম্যাচ পরিত্যক্ত। ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড জয়ী ঘোষণা করেন শ্রীলঙ্কাকে।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৮ উইকেটে ২৫১ (ডি সিলভা ৬৬, মহানামা ৫৮, শ্রীনাথ ৩/৩৪, টেন্ডুলকার ২/৩৪)ভারত: ৩৪.১ ওভারে ৮ উইকেটে ১২০ (টেন্ডুলকার ৬৫, জয়াসুরিয়া ৩/১২, ডি সিলভা ১/৩)ফলাফল: শ্রীলঙ্কা জয়ী (বাই ডিফল্ট)।ম্যান অব দ্য ম্যাচ: অরবিন্দ ডি সিলভা।১৯৯৯ বিশ্বকাপ প্রথম পর্ব২৬ মে ১৯৯৯, টন্টনএই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ৩১৮ রানের জুটিতে ৩৭৩ রানের পাহাড়ে ওঠে ভারত। ১৭ চার ও ৭ ছক্কায় ১৮৩ রান করেন সৌরভ। জবাবে মাত্র ২১৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৩ (সৌরভ ১৮৩, দ্রাবিড় ১৪৫, বিক্রমাসিংহে ৩/৬৫)শ্রীলঙ্কা: ৪২.৩ ওভারে অলআউট ২১৬ (ডি সিলভা ৫৬, রানাতুঙ্গা ৪২, রবিন সিং ৫/৩১)ফলাফল: ভারত ১৫৭ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সৌরভ গাঙ্গুলী।২০০৩ বিশ্বকাপ সুপার সিক্স১০ মার্চ ২০০৩, জোহানেসবার্গউদ্বোধনী জুটিতে টেন্ডুলকার ও শেবাগের ১৫৩, ভারতের মোট ২৯২ রান। এরপর ভারতের তিন পেসারের মারাত্মক বোলিংয়ে মাত্র ১০৯ রানেই শেষ শ্রীলঙ্কা। পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে আউট, কাইফ নেন বিশ্বকাপ রেকর্ড ৪টি ক্যাচ।সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ (টেন্ডুলকার ৯৭, শেবাগ ৬৬, মুরালিধরন ৩/৪৬, ভাস ২/৩৪)শ্রীলঙ্কা: ২৩ ওভারে অলআউট ১০৯ (সাঙ্গাকারা ৩০, শ্রীনাথ ৪/৩৫, নেহরা ৪/৩৫, জহির ২/৩৩)ফলাফল: ভারত ১৮৩ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: জাভাগাল শ্রীনাথ।২০০৭ বিশ্বকাপ প্রথম পর্ব২৩ মার্চ ২০০৭, পোর্ট অব স্পেনতিন ম্যাচেই শেষ ভারতের বিশ্বকাপ। আগেই বাংলাদেশের সঙ্গে হারা ভারতের জন্য জয় ছাড়া অন্য কোনো পথ ছিল না। টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান দ্রাবিড়। পরে ২৫৫ রানের লক্ষ্যে ছুটে ১৮৫ রানেই শেষ ভারতের বিখ্যাত ব্যাটিং।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৪ (থারাঙ্গা ৬৪, চামারা ৫৯, জহির ২/৪৯)ভারত: ৪৩.৩ ওভারে অলআউট ১৮৫ (দ্রাবিড় ৬০, শেবাগ ৪৮, মুরালিধরন ৩/৪১, ভাস ২/৩৯)ফলাফল: শ্রীলঙ্কা ৬৯ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মুত্তিয়া মুরালিধরন। মোহাম্মদ সোলায়মান