ভারত সফর নিয়ে বিএনপিতে কোনো মিশ্র প্রতিক্রিয়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার ভারত সফরে বিএনপির কোনো নীতির পরিবর্তন হয়নি, এ নিয়ে দলে কোনো মিশ্র প্রতিক্রিয়াও নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাত্পর্য বিষয়ে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ দাবি করেন। খালেদা জিয়ার ভারত সফরকে ‘ঐতিহাসিক’ বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির এই নেতা বলেন, ‘কিছু পত্রিকা ও আওয়ামী লীগের নেতারা এ সফর নিয়ে দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। বলছেন, এ সফরে বিএনপির নীতির পরিবর্তন হয়েছে। বিএনপিতে নাকি মিশ্র প্রতিক্রিয়া আছে।’মওদুদ বলেন, ‘ভারত আমাদের মূল্যবান প্রতিবেশী রাষ্ট্র। আমরা সব সময় তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। এ সফরে আমাদের নীতির কোনো পরিবর্তন হয়নি।’ তিনি দাবি করেন, ‘এ সফর নিয়ে বিএনপিতে কোনো রিজার্ভেশন নেই। যাঁরা বাংলাদেশের উন্নতি চান, তাঁরা এ ব্যাপারে দ্বিমত করতে পারেন না। শহীদ জিয়া সত্যিকার অর্থে কী করতে চেয়েছেন, তা যদি বুঝতে পারেন; তাহলে এখানে মিশ্র প্রতিক্রিয়া দেখানোর অবকাশ নেই।’স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান প্রমুখ।