ভারত সফরে আনুশকা শঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর জানুয়ারিতে ভারত সফরে যাবেন। এ সময় সেতারবাদক ও সুরকার আনুশকা তঁার নতুন অ্যালবাম Èটর্্যাভেলার' নিয়ে ভারতের ১০টি শহরে ঘুরে বেড়াবেন। আগামী মার্চে মা হতে যাচ্ছেন তিনি। নতুন অ্যালবামে Èস্প্যানিশ ফ্লেমেঙ্কো' বলে পরিচিত একধরনের সুরের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেবেন তিনি। লন্ডনের বাড়িতে দেওয়া এক সাক্ষাত্কারে আনুশকা জানান, ফ্লেমেঙ্কোর শেকড়ের সঙ্গে ভারতীয় সংগীতের নিবিড় যোগসূত্র রয়েছে। এ জন্য এই সুরের প্রতি আকৃষ্ট হন আনুশকা। রাজস্থানের যাযাবরেরা এই সুরের আদি উত্স বলেও জানান তিনি। টিএনএন।