ভারত সফরে কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দুই দিনের সফরে আজ মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছেছেন। ভারতে এটি তাঁর দ্বিতীয় সফর। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি এ সফর করছেন। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, হামিদ কারজাই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি কৌশলগত চুক্তি স্বাক্ষরের কথাও বলা হয়েছে। এসব চুক্তির মধ্যে উন্নয়ন সহায়তা ও নিরাপত্তার বিষয়টি রয়েছে।বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হবে। এরপর দেশটিতে স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কারজাই আলোচনা করবেন। এর বাইরেও উভয় নেতার আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় গুরুত্ব পাবে।বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কারজাই ধৈর্য হারাচ্ছেন। এ প্রেক্ষাপটে তাঁর এ ভারত সফর বেশ গুরুত্ব বহন করছে।