ভারত সফরে চীনের প্রধানমন্ত্রী জিয়াবাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তিন দিনের সফরে আজ বুধবার ভারত পৌঁছেছেন। তাঁর সঙ্গে ৪০০ জন চীনা ব্যবসায়ীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে বলে জানা গেছে।চীন ও ভারত উভয় দেশই বর্তমান বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ায় এ সফরে বাণিজ্য আলোচনা সর্বাধিক গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া কাশ্মীরিদের ভিসা ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির চলমান মতবিরোধের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।এ সফরের সময় ওয়েন জিয়াবাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হবেন। এ ছাড়া তিনি ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাত্ করবেন। দ্য ইন্ডিয়া ডেইলি।