ভারত সফরে বাংলাদেশের সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী-প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গতকাল রোববার ভারত সফরে গেছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে ইকবাল করিম ভূঁইয়া গতকাল সস্ত্রীক পাঁচ দিনের সরকারি সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। সেনাপ্রধানের সঙ্গে রয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সেনাসদরের পরিচালক, পারসোনেল সার্ভিসেস।ভারত সফরের সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফের সঙ্গে পেশাগত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন ইকবাল করিম ভূঁইয়া।