ভারত সফরে যাচ্ছেন সু চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি প্রায় ৪০ বছর পর আজ মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন। ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন সু চি। ১৮ নভেম্বর পর্যন্ত সেখানে তাঁর অবস্থান করার কথা।সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত রোববার এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও লোকসভার স্পিকার মিরা কুমারের সঙ্গে সাক্ষাত্ করবেন শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী। সু চি ভারতের পার্লামেন্টে যাবেন। এ ছাড়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতিচারণামূলক একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।