ভারত সীমান্তের অবৈধ মাদক কারখানা ভেঙে ফেলেছে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ভিশন-২০২১ সফল করে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আগে দেশকে মাদকমুক্ত করা প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের দেশে যাতে মাদক আসতে না পেরে সেজন্য ভারত সরকার সীমান্তের আশপাশের সমস্ত অবৈধ মাদক তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে। আগামী ২৩ ও ২৪ অক্টোবর মাদকের বিষয়ে মিয়ানমারের সঙ্গেও আলোচনা হবে বলে জানান তিনি।আজ বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। ‘বাংলাদেশের মাদক-সমস্যা নিরসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আনসার ভিডিপির পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ ও তার বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, সন্ত্রাসী কিংবা জঙ্গিদের গুলিতে একজন মৃত্যুবরণ করে। যে মৃত্যুবরণ করে শুধু তাকেই আমরা হারাই। কিন্তু মাদকের ভয়াল ছোবলে এক একটি পরিবার ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, ভৌগলিক ও অবস্থানগত কারণে আমাদের দেশে মাদকের অনুপ্রবেশ ঘটে। কর্মশালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমান প্রমুখ। বাসস।