ভারতকে দেওয়া অঙ্গীকার রক্ষায় কাজ করছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেছেন, ভারতবিরোধী তত্পরতার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশ কাজ করছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গতকাল সোমবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগের আগে মুকুল সাংমা সাংবাদিকদের বলেন, ‘ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশও নিজেদের ভূখণ্ড ভারতবিরোধীদের ব্যবহার করতে না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।’মুকুল সাংমা বলেন, ‘সব ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক উন্নয়নে উভয় দেশের মধ্যে বোঝাপড়া দীর্ঘস্থায়ী করার পদক্ষেপকে এগিয়ে নিতে আমরা কাজ করছি।’কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) নেতাদের প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের উদ্যোগের প্রশংসা করে মুকুল সাংমা বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন গড়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করা বিদেশ সফর সুফল দিতে শুরু করেছে।’ ইউএনবি।