প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতকে এশীয়ায় যুক্তরাষ্ট্রের অপরিহার্য সহযোগী হিসেবে বর্ণনা করেছেন। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে তিনি সমর্থন দেবেন কি না, তা স্পষ্ট করেননি।আগামী শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ভারত সফরের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে ওবামা এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতা নেওয়ার পর থেকে তাঁর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারভিত্তিক দিক হচ্ছে ভারতের সঙ্গে ‘সত্যিকারের কৌশলপূর্ণ অংশীদারিত্ব’ সৃষ্টি করা।তিনি বলেন, মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করে নতুনভাবে বৃহৎ আঙ্গিকে ইন্দো-মার্কিন সহযোগিতার সম্পর্ক সৃষ্টি করতে এই সফর তাঁকে সুযোগ করে দিতে পারে।—পিটিআই।