ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমস ফুটবলের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। কাঠমান্ডুর সাফ গেমসের ১১ বছর পর এসএ গেমস ফুটবলের ফাইনালে উঠল বাংলাদেশ। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে সবুজের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি ছয় মিনিটে আর কোনো গোল হয়নি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আফগানিস্তান-মালদ্বীপের মধ্যেকার জয়ী দল। আফগানিস্তান-মালদ্বীপের সেমিফাইনালটি আজ রাত সাড়ে আটটায় একই মাঠে অনুষ্ঠিত হবে।