প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শীর্ষ নেতা কিষেনজিকে হত্যার প্রতিবাদে আজ রোববার ভারতজুড়ে ৪৮ ঘণ্টা বনেধর ডাক দিয়েছে মাওবাদীরা। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় তারা মাওবাদী অধ্যুষিত ঝাড়খণ্ড রাজ্যের লাতেহারের লাদু জঙ্গল এলাকায় হামলা চালায়। হামলায় আটজন পুলিশসহ ১০ জন নিহত ও দুই পুলিশ সদস্য আহত হয়। শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের নির্দলীয় সাংসদ ইন্দর সিং নামধারীর গাড়ি বহরে মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। হামলায় সাংসদকে পাহারা দেওয়া পুলিশের গাড়িটি দুর্ঘটনায় পড়লে গাড়িতে থাকা আট পুলিশসহ দুজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান সাংসদ। ঝাড়খণ্ড পুলিশের এক কর্মকর্তা জি এস রথ জানান, ভূমি মাইন বিস্ফোরণের পর জঙ্গল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলে এক নারী, একটি শিশু এবং পুলিশের একজন সাব-ইন্সপেক্টরসহ ছয়জন মারা যান। বাকি দুজন হাসপাতালে মারা যান।