ভারতী এয়ারটেল ১৩৩২ কোটি ডলার আয় করেছে
বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল লিমিটেড গত অর্থবছরে (এপ্রিল ’১০ থেকে মার্চ ’১১) এক হাজার ৩৩১ কোটি ৯০ লাখ ডলার রাজস্ব আয় করেছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এয়ারটেল এ কথা জানায়।এটা এর আগের অর্থবছরের তুলনায় এটা ৪২ শতাংশ বেশি। এর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ এশিয়ায় রাজস্ব আয় বেড়েছে ১১ শতাংশ। আগের বছর প্রতিষ্ঠানের রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৯২৭ কোটি ১০ লাখ ডলার।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট আয় বাড়লেও এয়ারটেলের নিট আয় আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ কমেছে, যার পরিমাণ ১৩৫ কোটি ৪০ লাখ ডলার। এর আগের বছর কোম্পানির নিট আয় ছিল ১৯৮ কোটি ৯০ লাখ ডলার।ভারত ও দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতামূলক মূল্য পরিবর্তন, আফ্রিকায় নতুন কার্যক্রম শুরুর কারণে কম মার্জিন রাখাসহ বিভিন্ন কারণে আগের বছরের তুলনায় গত বছর নিট আয় কমেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।গত বছর আফ্রিকায় এয়ারটেল কার্যক্রম শুরু করেছে এবং প্রথম বছরেই সেখান থেকে ৯২ কোটি ৪০ লাখ ডলার রাজস্ব আয় করেছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ পর্যন্ত এয়ারটেলের গ্রাহকসংখ্যা প্রায় ২২ কোটি নয় লাখ। বর্তমানে এশিয়া ও আফ্রিকার ১৯টি দেশে এয়ারটেলের কার্যক্রম রয়েছে। বিজ্ঞপ্তি।