ভারতীয় অর্থসহ পাকিস্তানি নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানিকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় জানানো হয়নি।ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলো অনলাইনকে জানান, বন্দর এলাকা থেকে ওই পাকিস্তানিকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫০০ রুপি নোটের ৩৯টি বান্ডিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব বান্ডিলে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা হবে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।